শনিবার ঢাকা মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিন রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
.png)
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, ১২ সেপ্টেম্বর সকালে আশুলিয়ার বিশ মাইল এলাকা থেকে মাইক্রোবাসচালক জিয়াউল হককে গ্রেফতার করা হয়। পরদিন ১৩ সেপ্টেম্বর আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা গেছে, তেজগাঁওয়ে গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল আলী হোসেন। ১১ সেপ্টেম্বর সকালে কুনিপাড়ার বাসা থেকে ফার্মগেটে কোচিংয়ে যাচ্ছিল সে। ঐদিন সকাল সোয়া ৭টার দিকে বিজি প্রেসের সামনের সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসটি তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে।