বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডের পাশাপাশি আসামিদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. সোহেল বেপারী, রানা বেপারী ও মো. আক্তার আলী।
.png)
এছাড়া এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সজল (পলাতক) নামে এক আসামিকে খালাস প্রদান করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, রাজধানীর কদমতলী থানাধীন নোয়াখালী পট্টিস্থ গেসুর বাড়ীর ভাড়াটিয়া আব্দুর রাজ্জাক মাদবরে বাড়িতে মামলার আসামি ও দুই ভিকটিম পরিবারসহ ভাড়া থাকতেন। ২০২০ সালের ৮ অক্টোবর রাত ১০ দিকে আসামিরা সুযোগ বুঝে ভাড়া থাকা দুই ভুক্তভোগীর বাসার দরজায় নক করেন। বাসার দরজা খুললে আসামিরা বাসায় ঢুকে ধর্ষণ করেন।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে কদমতলী ইদ্রিস মাদব বাদী হয়ে মামলা করেন। এরপর মো. সোহেল বেপারী, রানা বেপারী, মো. আক্তার আলী ও সজলের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন পুলিশ।
গত বছরের ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। এ মামলার বিচার চলাকালীন মোট ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্যগ্রহণ করেন আদালত।