সোমবার ঢাকা মহানগর হাকিম বেগম নিভানা খায়ের জেসীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে অপর ৩৪ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. মোহন, মুকুল, মো. সিব্বির আহমেদ, রাসেল, আবুল কাসেম মিন্টু, নাহিদ দাড়িয়া, শান্ত ইসলাম, আলিম উদ্দিন, জালাল উদ্দিন, সাজ্জাদ হোসেন, রহমত আলী, খালেক সাইফুল্লাহ, ইমরান, সাহান শেখ, মো. মোফাজ্জেল, ওবায়েদ মজুমদার, ইবাদত খান, রাইস উদ্দিন, রায়হান, মো. রুবেল, রিফাত, ফয়সাল, শরিফুল ইসলাম, রাসেল, জাহিদ হাসান, রওসন জামিল, হুমায়ুন কবির, তোফাজ্জল হোসেন, রিয়াদ হোসেন, আল আমিন, কাইয়ুম, নয়ন দাস, শাওন দাস ও মাহমুদুল হাসান।
.png)
এদিন আসামিদেরকে আদালতে হাজির করা হয়। এরপর শুনানি শেষে আদালত আসামি আবু সালেহের জামিন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। একইসঙ্গে অপর ৩৪ আসামির রিমান্ড ও জামিন আবেদন নাচক করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, ৭ অক্টোবর আসামিদের আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের সাতদিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একইসঙ্গে শুনানির জন্য ১০ অক্টোবর দিন ধার্য করেন।
গত ৬ অক্টোবর রাজধানীর উত্তরা র্পূব, উত্তরা পশ্চিম ও তুরাগ থানা এলাকায় অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালিত করে ডিবি পুলিশ। এ সময় বিদেশি মদ ও বিয়ারসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।