২৪ নভেম্বর রাফির ৭ দিন এবং ২ ডিসেম্বর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আদালতে কোতয়ালী থানার সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক মো.আশ্রাফ এসব তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, ২০ নভেম্বর দুপুর সোয়া ১২টার দিকে ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে প্রকাশক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। এ ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।
.png)