ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা: দুইজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৪০, ২৩ ডিসেম্বর ২০২২
ব্যবসায়ীকে অপহরণ করে হত্যা: দুইজন রিমান্ডে
ফাইল ফটো

চকবাজার থানাধীন পশ্চিম ইসলামবাগ আলীরঘাট এলাকার প্লাস্টিক ব্যবসায়ী জুয়েল শিকদার (৩৭) ও তার কর্মচারী মোর্শেদ আলমকে (৪২) অপহরণপূর্বক হত্যার অভিযোগে দুইজনকে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে। আসামিরা হলেন নুরুজ্জামান হাওলাদার (৪০) ও আব্দুল আজিজ সিকদার (৩৪)। 

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) আসামি নুরুজ্জামান হাওলাদারকে চকবাজারের সোয়ারীঘাট মৎস আড়তের সামনে থেকে এবং অপর আসামিকে একই এলাকার টাংকি ঘাট থেকে গ্রেফতার করে চকবাজার থানা পুলিশ। 

শুক্রবার ঐ দুই আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর নিহত দুই ব্যক্তিকে  হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য আজ শুক্রবার দশদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম।

Advertisement

এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আলাদত প্রত্যেকের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আলাদতে চকবাজার মডেল থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে গত ২১ ডিসেম্বর চকবাজার মডেল থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী জুয়েল সিকদারের বাবা হাজী মো. আশরাফ।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ ডিসেম্বর বিকেল তিনটার দিকে চকবাজারের  বাসা থেকে ভোলার উদ্দেশ্যে প্লাস্টিকের কাঁচামাল কেনার জন্য কর্মচারী মোর্শেদ আলমকে সঙ্গে নিয়ে ৫ লাখ ২০ হাজার টাকাসহ বাসা থেকে বের হন তারা। পরবর্তীতে ঐ সময় থেকে রাত ১২.৩০ মিনিট পর্যন্ত কর্মচারী মোর্শেদ ও ব্যবসায়ী জুয়েল সিকদারের ফোন বন্ধ ছিল। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

এরপর গত ১৮ ডিসেম্বর বরিশাল জেলার ইলিশা নৌ-ফাঁড়ি এলাকায় জুয়েল সিকদার (৩৭) এর মৃতদেহ এবং ২০ ডিসেম্বর মোর্শেদ আলম (৪২) এর মৃতদেহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানার এলাকায় পাওয়া গেছে মর্মে নিহতদের পরিবারের লোকজনের মাধ্যমে জানা গেছে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম রিমান্ড আবেদনে বলেন, আসামি নুরুজ্জামান হাওলাদারকে গ্রেফতারের পরে জিজ্ঞাসাবাদে জানান যে, মালামাল সরবরাহ করবে বলে ৫ লাখ ২০ হাজার টাকা নিয়ে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জে আসতে বলেন। এছাড়া আরেক আসামি আব্দুল আজিজ সিকদার একজন পেশাদার অপরাধী চক্রের সদস্য। তারা বিভিন্ন এলাকায় বসবাস করে বিভিন্ন ব্যক্তিদের অপহরণ করে টাকা লুট করে আসছিল। তাই তারা পূর্ব পরিকল্পিতভাবে ব্যবসায়ী জুয়েলকে নগদ টাকার মাধ্যমে মালামাল দেবে আশ্বাস দিয়ে অপহরণ করে নিয়ে যায় এবং ভিকটিমদ্বয়কে হত্যা করেছে বলে লোক মারফত জানা যায়। তাই ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে আসামিদের দশদিনের রিমান্ড চাওয়া হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!