বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ সপ্তমের বিচারক তেহসিন ইফতেখার এ আদেশ দেন।
এদিন আসামি বুশরার পক্ষে জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট মোখলেছুর বাদল, রহমান হাওলাদারসহ আরো অনেকেই। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
.png)
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে গত ৭ নভেম্বর রাতে নিখোঁজের তিন দিন পর বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদী হয়ে রামপুরা থানায় মামলা করেন।
মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়। মামলার পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেফতার করে পুলিশ। ১০ নভেম্বর তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ১৬ নভেম্বর রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে বুশরা কারাগারে পাঠানো হয়। এরপর থেকে দেড় মাসের অধিক সময় ধরে কারাগারে রয়েছেন বুশরা।