[ আইন-আদালত ]
স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে হাইকোর্টে তলব
ফাইল ফটো
দেশের কারাগারের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগের বিষয়ে আদালতের আদেশ প্রতিপালন না করায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে (ডিজি) তলব করেছেন হাইকোর্ট।
আগামী ২৪ জানুয়ারি ডিজিকে আদালতে উপস্থিত হতে বলা হয়েছে।
মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রিটকারী আইনজীবী অ্যাডভোকেট জেআর খান রবিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!