ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাহেদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৭, ৮ জুন ২০২৩
সাহেদের বিরুদ্ধে ব্যাংক কর্মকর্তার সাক্ষ্য
ফাইল ফটো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিনিয়র অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট ও শাহ মখদুম এভিনিউ শাখার ব্যবস্থাপক শামীমা আক্তার।

বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে সাক্ষ্য দেন তিনি। 

এদিন তার সাক্ষ্য শেষ হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৯ জুন দিন ধার্য করেছেন আদালত। 

Advertisement

জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। এ সময়ে তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।

এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করা হয়। পরে ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!