ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

হাইকোর্টের ফুলকোর্ট সভা বসছে রোববার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮, ১৭ জুন ২০২৩
হাইকোর্টের ফুলকোর্ট সভা বসছে রোববার
ফাইল ফটো

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। 

রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হবে। শনিবার হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, রোববার বিকেল সাড়ে ৩টায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অত্র কোর্টের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে।

Advertisement

প্রসঙ্গত, ফুলকোর্ট সভা বিচারপতিদের কথা বলার নিজস্ব ফোরাম। এতে নীতি-নির্ধারণী পর্যায়ে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়া হয়।


 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: হাইকোর্ট
লিংক সফলভাবে কপি হয়েছে!