সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী সাক্ষ্য দেন। তার সাক্ষ্যগ্রহণের মাধ্যমে এ মামলার সাক্ষ্য সমাপ্ত হয়। এ নিয়ে মামলার মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এদিন মামলায় আসামির আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৫ জুলাই দিন ধার্য করেন প্রদীপ কুমার রায়ের আদালত।
.png)
জানা যায়, ২০২০ সালের ৫ নভেম্বর নির্ধারিত ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে সাহেদকে নোটিশ দেয় দুদক। এ সময়ে তিনি সম্পদের হিসাব জমা না দেওয়ায় আরো ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছিল। তবে বর্ধিত সময়ের মধ্যেও সম্পদ বিবরণী জমা না দেওয়ায় অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধানে তার বিরুদ্ধে ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া যায়।
এ অভিযোগে ২০২১ সালের ১ মার্চ সাহেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ মামলা করা হয়। পরে ২০২২ সালের ১৭ এপ্রিল মামলায় অভিযোগ গঠন করে সাহেদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরুর আদেশ দেন আদালত।