ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলার প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর 

আদালত প্রতিবেদক
প্রকাশিত: ১৪:১৯, ২৪ আগস্ট ২০২৩
মেট্রোরেলে ঢিলের ঘটনায় মামলার প্রতিবেদন ২৭ সেপ্টেম্বর 
ফাইল ফটো

বাংলাদেশের প্রথম বিদ্যুৎচালিত দ্রুতগতির গণপরিবহন মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কাফরুল থানায় দায়ের মামলার প্রতিবেদন দাখিলের জন্য ২৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। 

বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা এদিন প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

গত ৩০ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মেট্রোরেল আইন-২০১৫ এর ৩৫ ও ৪৩ ধারাসহ দণ্ডবিধি ৪২৭ ধারায় মামলা করেছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। ১ মে রাতে মেট্রোরেলের জানালায় ঢিল ছোড়ার ঘটনায় মেট্রোরেলের লাইন অপারেশন শাখার সহকারী ব্যবস্থাপক সামিউল কাদের বাদী হয়ে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেন।

এতে একাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে মেট্রোরেলের প্রায় দশ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!