[ আইন-আদালত ]
আপিল বিভাগের অ্যাডভোকেট হলেন ২৫৯ আইনজীবী
ফাইল ফটো
বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২৫৯ জন আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক স্মারক থেকে সোমবার এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে এনরোলমেন্ট কমিটির ৯ সেপ্টেম্বরের সভায় ২৫৯ আইনজীবীকে আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৩০১ জনের তালিকাভুক্তির আবেদন মুলতবি রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইনজীবী
লিংক সফলভাবে কপি হয়েছে!