অপর একটি অভিযোগে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসারকে ১ হাজার ৮০০ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে তথ্য কমিশন।
বুধবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ড. আবদুল মালেক এবং তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণ করে এ আদেশ দেন।
.png)
তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য না দিয়ে তথ্য অধিকার আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করেছেন। অপরদিকে রাজশাহীর বাগমারা উপজেলার সমাজসেবা অফিসার আবেদনকারীর চাহিত তথ্য সরবরাহযোগ্য হওয়া সত্ত্বেও গড়িমসি করে তথ্য দেননি।
শুনানিতে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে দুইজনকে জরিমানা এবং একজনকে ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়েছে।
তথ্য কমিশনে এদিন ১১টি অভিযোগের শুনানি করে ৯টি অভিযোগের নিষ্পত্তি করা হয়।