ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

খোকন-শ্যামলসহ ঢাবি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন ১১ মার্চ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৫, ২৯ জানুয়ারি ২০২৪
খোকন-শ্যামলসহ ঢাবি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে প্রতিবেদন ১১ মার্চ
ফাইল ফটো

জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দেড় শতাধিক নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেননি। এজন্য ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিন প্রতিবেদন দাখিলের নতুন দিন ধার্য করেন।

খোকন-শ্যামল ছাড়াও এ মামলার অন্যান্য গুরুত্বপূর্ণ আসামি হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, সাবেক সদস্য সচিব মো. আমানউল্লাহ আমান, ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদী হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বর্তমান সভাপতি খোরশেদ আলম সোহেল, বর্তমান সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

Advertisement

মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ মিছিল ও গাড়ি ভাংচুরের অভিযোগে শাহবাগ থানায় মামলা করেন শাহবাগ থানার এসআই একেএম নিয়াজউদ্দিন মোল্লা।

মামলায় তিনি অভিযোগ করেন, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি বেলা আনুমানিক ১১.১৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সামনের সড়কের ওপর ছাত্রদল নেতাকর্মীরা মিছিল করতে থাকে।

তখন বকশি বাজার, পলাশী মোড় ও রমনা ক্রসিং হতে তিন দিক দিয়ে লাঠি-সোঁটাসহ অজ্ঞাতনামা ১৫০/২০০ জন ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করে এসে রাস্তা বন্ধ করে জনগণের চলাচলে বাধা সৃষ্টি করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে মিছিলকারীরা পুলিশের ওপর আক্রমণ ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় তারা একটি সিএনজিও ভাংচুর করে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: ছাত্রদল
লিংক সফলভাবে কপি হয়েছে!