ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিউমার্কেটে সংঘর্ষের তিন মামলার প্রতিবেদন ১০ মার্চ

মিনহাজুল ইসলাম
প্রকাশিত: ১৫:০৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪
নিউমার্কেটে সংঘর্ষের তিন মামলার প্রতিবেদন ১০ মার্চ
ফাইল ফটো

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় করা পৃথক তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

সোমবার এ তিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। তবে পুলিশ প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ প্রতিবেদন দাখিলের জন্য নতুন এদিন ধার্য করেন।

ঐ তিন মামলা হলো- কুরিয়ারকর্মী নাহিদ হত্যা মামলা, পুলিশের ওপর হামলার মামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলা।

Advertisement

কুরিয়ারকর্মী নাহিদ নিহতের ঘটনায় তার বাবা মো. নাদিম হোসেন বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা করেন। সেখানে তিনি অজ্ঞাতনামা আসামিদের কথা উল্লেখ করেন। আর পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করে। 

এর মধ্যে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়েরকৃত মামলায় ২৪ জন এজাহারনামীয়সহ ব্যবসায়ী-কর্মচারী মিলে অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। একই মামলায় অজ্ঞাতনামা হিসেবে ঢাকা কলেজের ৭০০ জনকে আসামি করা হয়েছে। এছাড়াও বিস্ফোরক দ্রব্য আইনে করা অপর মামলায় অজ্ঞাতনামা দেড়শ থেকে দুইশ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ১৭ এপ্রিল রাতে ও পরদিন দফায় দফায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী-দোকান কর্মীদের সংঘর্ষ হয়। এতে দোকান কর্মচারী মুরসালিনসহ নাহিদ হাসান নামে আরেক কুরিয়ারকর্মী নিহত হন। এছাড়া সংঘর্ষে উভয়পক্ষ থেকে আহত হন আরো অর্ধশতাধিক।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!