ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন আবুল খায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৮, ১৭ ফেব্রুয়ারি ২০২৪
সুপ্রিম কোর্ট বার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হলেন আবুল খায়ের
আইনজীবী আবুল খায়ের

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়ের। আগামী ৬ ও ৭ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার সুপ্রিম কোর্ট বারের সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জ্যেষ্ঠ আইনজীবী আবুল খায়েরকে বর্তমান বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্বাচন উপকমিটির আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করছি তার নেতৃত্বে একটি স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণ মূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

আইনজীবী আবুল খায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ৬ ও ০৭ মার্চ অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট বার থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী ১২ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫ টায় মনোনয়নপত্র বাছাই এবং ২৫ ফেব্রুয়ারি বিকেল ৫ টার মধ্যে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়।

কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি, সহ-সভাপতি পদে ২টি, সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ-সম্পাদক পদে ২টি এবং কার্যকরী কমিটির সদস্য পদে ৭টি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!