ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

১০০ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩৮, ২০ ফেব্রুয়ারি ২০২৪
১০০ সহকারী জজ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
ফাইল ফটো

সহকারী জজ নিয়োগে বাংলাদেশ জডিসিয়াল সার্ভিস (১৭শ বিজেএস) পরীক্ষা-২০২৪ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ৩ মার্চ থেকে শুরু হয়ে আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এ পরীক্ষার মাধ্যমে ১০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন জুডিসিয়াল সার্ভিস কমিশনের সহকারী সচিব ইয়াসমিন বেগম।

এর আগে, সোমবার বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের এ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

যারা আবেদন করতে পারবেন
কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে ৩ বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের আগে পরীক্ষা শেষ হতে হবে।

আগামী মে মাসে প্রিলিমিনারি পরীক্ষা এবং পরবর্তীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন >> এখানে <<

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!