ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

মিল্টন সমাদ্দার আরো ৪ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪৮, ৫ মে ২০২৪
মিল্টন সমাদ্দার আরো ৪ দিনের রিমান্ডে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর থানায় করা মানবপাচার মামলায় চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে ৪ দিনের রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম শান্তা আক্তারের আদালত এই আদেশ দেন।

এর আগে, মৃত্যুসনদ জালিয়াতির অভিযোগে মিরপুর মডেল থানায় হওয়া মামলায় তিন দিনের রিমান্ড শেষে মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে মানবপাচার মামলায় গ্রেফতার দেখানোসহ ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ডিবি পুলিশ। শুনানি শেষে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার দেখানো ও ৪ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত।

Advertisement

আদালতে মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার এসআই সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২ মে আসামির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা করা হয়।

গত ২৫ এপ্রিল গণমাধ্যমে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণার নানা অভিযোগ উঠে আসে। এতে বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়। এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দেন। সেই অর্থের অপব্যবহার করেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে মৃত্যুসনদ জাল করা, মানবপাচার, শিশু ও বৃদ্ধদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার অভিযোগও তদন্ত করছে পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!