ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে কিশোর নিহত: দুইজন রিমান্ডে 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:৪২, ২২ মে ২০২৪
স্বেচ্ছাসেবক লীগের সংঘর্ষে কিশোর নিহত: দুইজন রিমান্ডে 
ফাইল ফটো

রাজধানীর মানিক মিয়া এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় নিহত কিশোর মেহেদী হাসান হত্যা মামলায় গ্রেফতার দুই আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন মো. রবিউল ইসলাম (২৭) ও মো. রাজিব (২৪)।

মঙ্গলবার আসামিদের আদালতে উপস্থিত করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার পরিদর্শক সচিব দে। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা যায়, ১৮ মে রাস্তা পার হওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মানিক মিয়া এভিনিউতে স্বেচ্ছাসেবক লীগের দু’পক্ষের সংঘর্ষে মেহেদী হাসান নিহত হন। এ ঘটনায় নিহত মেহেদির মামা মো. চয়ন মিয়া শেরেবাংলা নগর থানায় বাদী একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৪ জনের নাম উল্লেখ করে ও ১৫/১৬ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

Advertisement

এজাহার ভুক্ত আসামিরা হলেন-  মুফতি গুল্লি রুবেল (২৫), কমল (২৫), সাগর (২৮), হাতেম (২৪)।

জানা যায়, নিহত মেহেদী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অনুষ্ঠান শেষে বাসায় ফিরছিল। ভাটারার নুরের চালা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। মেহেদী এ বছর ভাটারার সোলমাইদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। তার বাবা আবু হানিফ বাসাবাড়িতে ডেকোরেশনের কাজ করেন এবং মা লিপি শিকদার উত্তর সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!