ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাবেক বিচারপতি মানিক কারাগারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:০৩, ২৪ আগস্ট ২০২৪
সাবেক বিচারপতি মানিক কারাগারে
ছবি: সংগৃহীত

ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার বিকেলে সিলেটের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে কারাগারে পাঠান।

প্রত্যক্ষদর্শীরা জানান, আদালতে তোলার সময় অনেকেই সাবেক বিচারপতি মানিককে ডিম ও জুতা নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন হামলার চেষ্টাও চালান। পরে কঠোর নিরাপত্তা দিয়ে তাকে আদালতে নিয়ে যায় পুলিশ।

Advertisement

এর আগে, শুক্রবার রাতে অবৈধভাবে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

দালালের মাধ্যমে ভারতে পালিয়ে যাওয়ার সময় মানিকের সঙ্গে দুটি পাসপোর্ট, ৭০ লক্ষাধিক টাকা ও কিছু ডেবিট ও ক্রেডিট কার্ড ছিল। সীমান্ত পাড়ি দেওয়ার পর দালালরা তাকে মারধর করে টাকা ও পাসপোর্ট নিয়ে যায়। এরপরই তিনি বিজিবির হাতে আটক হন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!