[ আইন-আদালত ]
৩ দিনের রিমান্ডে সাবেক এনএসআই পরিচালক মনির
ফাইল ফটো
রাজধানীর গুলশান থানায় করা হত্যা মামলায় ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের (এনএসআই) সাবেক পরিচালক (বর্ডার উইং) মনিরুল ইসলামের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এ রিমান্ড মঞ্জুর দেন।
এর আগে, মনিরুল ইসলামকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মনিরুল ইসলামের বিরুদ্ধে গুলশান ও যাত্রাবাড়ী থানায় হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!