ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৮, ৪ নভেম্বর ২০২৪
সাবেক মেয়র তাপস ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস- ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও তার স্ত্রী আফরীন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এদিন দুদকের উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।

Advertisement

আবেদনে বলা হয়েছে, শেখ ফজলে নূর তাপস ও অন্যদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসম্মানাধীন। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তাপস ও আফরীন দেশত্যাগ করে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন। অনুসন্ধানকার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তাদের বিদেশ গমন রহিত করা একান্ত আবশ্যক।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!