[ আইন-আদালত ]
গণহত্যায় প্রথমবার ট্রাইব্যুনালে জবানবন্দি সাবেক আইজিপি মামুনের
ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন- ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি জবানবন্দি দেন। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন।
একাধিক কারাসূত্র জানায়, গণহত্যায় রাজসাক্ষী হতে পারেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আন্দোলনে পুলিশকে কে কে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তা উঠে আসতে পারে তার জবানবন্দিতে। তবে সব চূড়ান্ত হতে পারে ট্রাইব্যুনালের কিছু সিদ্ধান্তের পর। শেষ পর্যন্ত চৌধুরী মামুন রাজসাক্ষী না হলেও ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন তিনি।
.png)
প্রসঙ্গত, গত ৩ সেপ্টেম্বর উত্তরা থেকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়। কয়েকটি থানার ১৭ মামলায় তাকে কয়েক দফায় ৬৬ দিনের রিমান্ডে নেয়া হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
আইজিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!