ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো সেই আসামির আত্মসমর্পণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৬, ১৮ নভেম্বর ২০২৪
কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো সেই আসামির আত্মসমর্পণ
ফাইল ফটো

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে কারাগারে পাঠানোর আদেশ শুনে পালানো হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার আরিফ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ১৬ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ থেকে আসামি আরিফ পালিয়ে যায়। একদিনের রিমান্ডে শেষে আরিফকে এদিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের-১১ হাজির করা হয়। আরিফ হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিত আসামি। তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এসময়ের মধ্যে তিনি আদালত থেকে পালিয়ে যান। গত ১৫ নভেম্বর রাজধানীর মগবাজার থানা এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Advertisement

গত ২০ অক্টোবর মেবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা করেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিবলুল হক শোভন। মামলায় আসামি করা হয় অজ্ঞানতামা। 

এদিকে আরিফ পালানোর ঘটনায় দায়িত্বে থাকা পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন- পুলিশ কনস্টেবল সিরাজ ও কাজল। এছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!