[ আইন-আদালত ]
আইনজীবী সাইফুল হত্যা মামলার প্রধান আসামি চন্দন-রিপন রিমান্ডে
ফাইল ফটো
চট্টগ্রাম আদালতের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিনেরে এবং রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে পুলিশ উভয় আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
শুক্রবার বিকেলে স্পেশাল আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া।
.png)
তিনি বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার প্রধান আসামি চন্দন দাসের ৭ দিন এবং তদন্তেপ্রাপ্ত অপর আসামি রিপস দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আদালত প্রাঙ্গণে খুনের শিকার আইনজীবী আলিফের বন্ধু অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আমি আমার প্রিয় বন্ধু আলিফ হত্যাকারীদের সর্বোচ্চ বিচার চাই। আমার বন্ধুকে তারা দিনে-দুপুরে নৃশংসভাবে খুন করেছে। পুলিশকে অনুরোধ করবো বাকি আসামিদেরও যেন অতিদ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রিমান্ড
লিংক সফলভাবে কপি হয়েছে!