ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৫, ১৬ ডিসেম্বর ২০২৪
ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সভাপতি গ্রেফতার
ছবি: তামান্না জেসমিন রিভা

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (১৫ ডিসেম্বর) রাতে ডিবি সূত্র এতথ্য জানিয়েছে।

জুলাইয়ের আন্দোলনে ইডেন মহিলা কলেজ ক্যাম্পাস ছেড়ে পালিয়ে যান তামান্না জেসমিন রিভা। এরপর তাকে আর জনসম্মুকে দেখা যায়নি।

তামান্না জেসমিন রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এএইচএস/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!