ঢাকা,  সোমবার   ০২ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

মানবতাবিরোধী অপরাধে ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ২ নভেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ৭ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ
ফাইল ছবি

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নেতার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।

সোমবার (২ নভেম্বর) ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগের আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান ও ডা. দীপু মনি। এ ছাড়া মির্জা আজম এবং সাবেক জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকেও এ মামলায় আসামি করা হয়েছে।

প্রসিকিউশন জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে শীর্ষ নেতৃত্বের দায়ের অভিযোগ আনা হয়েছে। তাদের অভিযোগ, জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৪ দলের সভায় উপস্থিত থেকে গণহত্যার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ এবং কারফিউ জারির মাধ্যমে গণহত্যার পরিকল্পনায় যুক্ত ছিলেন অভিযুক্ত নেতারা।

এ ছাড়া আন্দোলনকারীদের দমনে মারণাস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণেও তাদের ভূমিকা ছিল বলে অভিযোগ করেছে প্রসিকিউশন।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, এ মামলার সাত আসামির মধ্যে মির্জা আজম ছাড়া বাকি ছয়জন বর্তমানে কারাগারে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!