এক্ষেত্রে ঘরোয়া উপায় কাজে লাগাতে পারেন। কারণ এতে ত্বকের কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। বরং ত্বক প্রাকৃতিকভাবেই দীর্ঘদিন টানটান থাকবে। চলুন তবে জেনে নেয়া যাক এমন পাঁচটি ঘরোয়া উপায় যা ত্বকের টানটান ভাব ধরে রাখতে সহায়ক-
>> ত্বকের বলিরেখা দূর করতে গোসলের পর অলিভ অয়েল ম্যাসাজ করুন।
.png)
>> শসার রস ম্যাসাজ করুন ত্বকে। ১৫ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিন।
>> রাতে ঘুমানোর আগে ত্বকে নারকেলের তেল ম্যাসাজ করুন। পরদিন সকালে ধুয়ে ফেলুন।
>> ডিমের সাদা অংশের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে উঠিয়ে ধুয়ে ফেলুন।
>> সমপরিমাণ কফি গুঁড়া ও মোটা দানার চিনি মিশিয়ে নিন। মিশ্রণে নারকেলের তেল যোগ করুন। প্যাকটি ত্বকে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর ঠাণ্ডা পানির সাহায্যে ধুয়ে ফেলুন।