ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

মেষে যাত্রা শুভ, বৃষে চাকচিক্য দেখে ভুলবেন না

রাশিফলে ২০ জানুয়ারি
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩, ২০ জানুয়ারি ২০২২
মেষে যাত্রা শুভ, বৃষে চাকচিক্য দেখে ভুলবেন না
ফাইল ফটো

নিজের রাশিফলে কি রয়েছে, তা সবার কাছেই বেশ কৌতূহলের। দিনের শুরুতেই যদি আজকের রাশিফল দেখে নেন, তাহলে আপনি আপনার রাশিফল সম্পর্কে জানতে পারবেন। উত্থান পতন জীবনেরই অঙ্গ। জীবনকে মেনে নিয়ে এগিয়ে যেতেই হবে। জীবনের ভালো সময় গুলোকে উপভোগ করুন নিজের এবং পরিবারের সঙ্গে। খারাপ সময়ে ভালো কাজে মন দিন, পাপ রাস্তা পরিত্যাগ করে পূণ্য অর্জনের চেষ্টা করুন। 

আজ ২০ জানুয়ারি ২০২২ ,বৃহস্পতিবার। রাশিচক্রে আপনি কুম্ভ রাশির জাতক কিংবা জাতিকা। ডেইলি বাংলাদেশের পাঠকবৃন্দ জেনে নিন আজকে আপনার রাশিতে কি আছে-

মেষ: ২১ মার্চ-২০ এপ্রিল:

Advertisement

নিজের কাজে অন্যকে কোনো ব্যাপারেই নাক গলাতে দেবেন না। প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দিন। যাত্রা শুভ। রোমান্স শুভ।

বৃষ: ২১ এপ্রিল-২০ মে:

কোনো কারণে দূরের যাত্রায় জটিলতা দেখা দিতে পারে। প্রাপ্তিযোগ শুভ। বিয়ের যোগ ও প্রেম শুভ। কেনাকাটায় চাকচিক্য দেখে ভুলবেন না।

মিথুন: ২১ মে-২০ জুন:

সৃজনশীল কাজে আজ অগ্রগতি হবে। কারও ওপর নির্ভর করে দূরের যাত্রায় অসচেতন হবেন না। প্রেমে অগ্রগতি হবে। যাত্রা শুভ।

কর্কট: ২১ জুন-২১ জুলাই:

পুরনো পাওনা আদায়ে বয়স্কদের সহযোগিতা নিতে পারেন। বিপরীত লিঙ্গের প্রভাবমুক্ত থাকার চেষ্টা করুন। রোমান্স শুভ।

সিংহ: ২২ জুলাই-২১ আগস্ট:

কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাওয়া সহজ হবে। সেবামূলক কাজে শান্তি পাবেন। যোগাযোগ শুভ। বিয়ের আলোচনায় সতর্ক থাকুন।

কন্যা: ২২ আগস্ট-২১ সেপ্টেম্বর:

নিজের কাজ নিজে করার চেষ্টা করুন। আর্থিক ব্যাপারে মাথা ঠাণ্ডা রাখুন। নতুনভাবে প্রেমে জড়িয়ে যেতে পারেন। যাত্রা শুভ।

তুলা: ২২ সেপ্টেম্বর-২২ অক্টোবর:

কোনো কারণে ব্যয় বৃদ্ধি পেতে পারে। আত্মীয়স্বজনের জন্য ঝামেলা দেখা দিতে পারে। ঝামেলা পরিহার করে চলুন। প্রেম ও বিয়ের ক্ষেত্রে কৌশলী হোন।

বৃশ্চিক: ২৩ অক্টোবর-২১ নভেম্বর:

কাউকে সঙ্গে নেয়ার পূর্বে আরেকবার ভাবুন। দূরের বন্ধুদের সঙ্গে কোনো ধরনের চুক্তির পূর্বে ভাবুন। রোমান্স শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

ধনু: ২২ নভেম্বর-২০ ডিসেম্বর:

অধীনস্থদের কাজে লাগানোর চেষ্টা আজ সফল হতে পারে। প্রাপ্তিযোগ শুভ। বয়স্কদের সঙ্গে আলোচনায় কৌশলী হোন। বিনোদন শুভ।

মকর: ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি:

নিজের ইচ্ছের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেয়ার আগে যাচাই করে নিন। কাউকে নতুন কোনো প্রতিশ্রুতি দেবেন না। প্রেম ও রোমান্স শুভ।

কুম্ভ: ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি:

গোপন কোনো বিষয় নিয়ে অহেতুক হৈচৈ করা ঠিক হবে না। প্রিয়জনের কল্যাণে মনোযোগী হোন। বিয়ের যোগ শুভ। প্রেম ও রোমান্স শুভ।

মীন: ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ:

কারও কথায় উত্তেজিত হবেন না। বিয়ের আলোচনায় অযাচিত কাউকে নাক গলাতে দেবেন না। রোমান্স শুভ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: মেষ রাশিফল
লিংক সফলভাবে কপি হয়েছে!