[ লাইফস্টাইল ]
ঈদ স্পেশাল রেসিপি: বোরহানি
ছবি: সংগৃহীত
কোরবানির ঈদে সবার পাতেই মাংস থাকে। এর সঙ্গে যদি বোরহানি থাকে, তাহলে কেমন হয়? চাইলে নিজেও বানিয়ে নিতে পারেন-
উপকরণ
মিষ্টি দই- ২ কাপ, টক দই - ২ কেজি, কাচা মরিচ কাটা - ২ চা চামচ, পুদিনা পাতা বাটা - ২ চা চামচ, সরিষা বাটা - ২ চা চামচ, বিট লবন - ২ চা চামচ, পানি পরিমাণমতো (পাতলা বা ঘন যেমনটি করতে চাইবেন), চিনি - ২ টেবিল চামচ, লবন - ২ চা চামচ, সাদা গোল মরিচের গুঁডা - ২ চা চামচ।
প্রস্তুত প্রণালী
কাচা মরিচ, পুদিনা পাতা, একসাথে বেটে নিন। বিট লবণ পাটায় গুঁডা করে করে নিন। উপকরণগুলো একসঙ্গে অল্প পানি দিয়ে গুলে দই-এর মধ্য দিন। এবার মিষ্টি দই, টক দইসহ সব উপকরণ ব্লেন্ডারে ব্লেন্ড করুন।
বরফ কুচি ও পুদিনা পাতা দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!