[ লাইফস্টাইল ]
রেসিপি: কলার কাবাব
কলার কাবাব। ফাইল ফটো
উহ্, ঈদের এই কয়েকদিন আমিষ আর আমিষ খেয়ে এখন আর ভালো লাগছে না। বিরক্তি কাটাতে নিরামিষ রসনার আয়োজন করুন। আজ জানিয়ে দিচ্ছি কলার কাবাব বানানোর পদ্ধতি।
উপকরণ যা যা লাগবে:
বড় আকারের কাঁচা কলা ২টি, পেঁয়াজ ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, লবণ স্বাদমতো, শর্ষের তেল ১ চা–চামচ, ডিম ১টি ও বিস্কুটের গুঁড়া ১ কাপ।
যেভাবে বানাবেন:
কলার খোসাসহ ভালো করে ধুয়ে পানিতে ১০ মিনিট সেদ্ধ করে নিন। ঠান্ডা হলে খোসা ছাড়িয়ে নিয়ে কাঁচা কলার সঙ্গে কুচি কুচি করে কাটা পেঁয়াজ, কাঁচা মরিচ কুচি, লবণ ও শর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।
এরপর মাখানো কলা ছোট ছোট করে কাবাবের আকারে গড়ে নিনি। এবার ফেটানো ডিমে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় মেখে হালকা তেলে ভেজে নিন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রেসিপি
লিংক সফলভাবে কপি হয়েছে!