উপকরণ: ফুলকপি একটি, পেঁয়াজ কুচি আধ কাপ, কারিপাতা ছয়টি, হলুদ গুঁড়া এক টেবিল চামচ, নারকেলের দুধ এক কাপ, সরিষা এক চা চামচ, মরিচ গুঁড়া আধ চা চামচ, সরিষার তেল তিন টেবিল চামচ, লবণ ও চিনি স্বাদ মতো, ফ্রেশ ক্রিম দুই চামচ।
প্রণালী: প্রথমে কড়াইতে সরিষার তেল গরম করে সরিষা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। গুঁড়া মশলা দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করুন। এরপর আগে থেকে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে মশলায় দিয়ে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে নারকেলের দুধ মিশিয়ে দিন। স্বাদ মতো লবণ, চিনি দিয়ে ঢেকে দিন। মিনিট দশেক পরে ঢাকনা খুলে ক্রিম মিশিয়ে দিন গরম ভাত কিংবা লুচি পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন মালাই কপি।
.png)