আজ যাদের উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে
আজ ১৫ ডিসেম্বর; বৃহস্পতিবার। রাশিচক্রের মাধ্যমে জেনে নিন কেমন যাবে আপনার আজকের দিন। তবে মনে রাখবেন জ্যোতিষী যাই বলুক, আপনার ভাগ্যের নির্ধারক কিন্তু আপনিই!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯
অতিরিক্ত অর্থলাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে। বিজ্ঞানচর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। শত্রুর সঙ্গে চুক্তিতে জিততে পারেন। ছোটখাটো শারীরিক ভোগান্তি হতে পারে।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০
উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। শরীরে সংক্রামক রোগের উৎপাত বৃদ্ধি পেতে পারে। বাড়তি খরচ চিন্তা বৃদ্ধি ঘটাবে। দুপুরের পরে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে।
মিথুন: মে ২১ থেকে জুন ২০
দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে। কর্মস্থানে অনেক দিন বাদে নিজের প্রতিভার প্রকাশ ঘটাতে পারবেন। ব্যবসায় ঝামেলা হতে পারে। চক্ষুরোগ বাড়তে পারে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২
চিকিৎসা সংক্রান্ত কাজে সারা দিন ব্যস্ততা থাকবে। পিতার সঙ্গে ছোটখাটো বিবাদ হতে পারে। বন্ধুর সঙ্গে দূরে কোথাও ভ্রমণের আলোচনা হতে পারে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২
বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর ব্যাপারে চাপ আসতে পারে। পিতার সঙ্গে তর্ক। মামলায় জড়িয়ে পড়তে পারেন, তবে বুদ্ধিবলে জয় হবে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২
ব্যবসায় নতুন কর্মী নিযুক্ত করা ঠিক হবে না। বন্ধু সমাগমে আনন্দ লাভ। আপনার সহ্যশক্তি আপনাকে রক্ষা করবে। কথা খুব কম বলবেন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২
সকালের দিকটা ভালো চললেও বিকেল খুব একটা ভালো যাবে না। সন্তানদের বিশেষ নজরে রাখুন। ছোটখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য সৃষ্টি হতে পারে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১
কুটিরশিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি দেখা যাচ্ছে। আপনার রসিকতা অপরের বিপদ ডেকে আনতে পারে। নিজের পর্যাপ্ত উপায়ের সঙ্গে সঙ্গে বাড়তি আয়ের সম্ভাবনা আছে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১
দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে। বিশ্বস্ত কেউ ঠকাতে পারে, সতর্ক থাকুন। বিষণ্ণতা বাড়তে পারে। নিজের গোপন কথা প্রকাশ করবেন না। শুভ কাজে বাধা।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
সন্তানদের সঙ্গে মতবিরোধ হতে পারে। ভাগ্যোন্নতির উপায় খুঁজে পেতে পারেন। ফাটকা ও লটারিতে আয় বাড়তে পারে। ধর্ম নিয়ে আগ্রহ বৃদ্ধি পাবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮
সারা দিন বেশ প্রফুল্ল কাটবে। সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না। বাড়ির লোক আপনাকে বুঝবেন না। কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০
উচ্চ পদের কোনো চাকরির যোগ দেখা যাচ্ছে। বাড়িতে মাঙ্গলিক কাজের জন্য অর্থ খরচ। সম্পত্তির ব্যাপারে আইনের সাহায্য নিতে হতে পারে।