ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শীতে দাম্পত্য সম্পর্ক মধুর করার টোটকা

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৬:০৩, ১৮ ডিসেম্বর ২০২২
শীতে দাম্পত্য সম্পর্ক মধুর করার টোটকা
ছবি: অন্তর্জাল

শীত ঋতুকে অনেকে রোমান্টিক ঋতুও বলে থাকেন। এই ঋতুর বাতাসে হিম থাকে, আর থাকে একজন আরেকজনের কাছে যাওয়ার আহ্বান। সুতরাং এই শীতকে রাঙিয়ে তুলুন-ভালোবাসায়। জীবনসঙ্গীকে নিয়ে অনেক অনেক সুখস্মৃতি জমা হোক আপনার।

>> আবেদন জাগানো এই শীতের রাতে একে অপরকে জড়িয়ে ঘুমাতে পারেন। দুজন সঙ্গীর মধ্যে শারীরিক বন্ধন খুব গুরুত্বপূর্ণ। যত সময় সঙ্গীর বাহুবন্ধনে সময় কাটবে, তত ঘনিষ্ঠ হবে সম্পর্ক। তাই দুজনেই কাছে যেতে চেষ্টা করুন।

>>মর্নিং কিস করতে ভুলবেন না।

Advertisement

>> একে অপরের প্রতি হবেন মনোযোগী। ইউনিটি বাড়ায় যেসব খাবার সেসব খাবার খাদ্য তালিকায় রাখুন। একসঙ্গে খাবার খান, সম্ভব হলে এক প্লেটে খাবার খান।

>> শীতের রাতে দুইজন একসঙ্গে বসে দেখে ফেলতে পারেন কোনো রোমান্টিক সিনেমা।

>>একজন মুঠোফোন স্ক্রলিং করছেন আরেকজন হচ্ছেন বিরক্ত, এসব বিষয় দাম্পত্যের জন্য মোটেও সুখকর নয়। আর দুঃখে–সুখে, অসুস্থ অবস্থায় থাকতে হবে একজন আরেকজনের পাশে।

>> শীতের দিনে হৃদয়ের উত্তাপ পেতে পরস্পর মন খুলে কথা বলুন। স্পষ্ট  কথা একটা সমঝোতায় পৌঁছে দেয়। 

>> সম্পর্কের অমিলগুলোকে সম্মান করুন। 

>>. প্রত্যেককে নিজেদের কিছু সময় একলা কাটাবার সুযোগ দেওয়া উচিত। দুজন সঙ্গী গভীর প্রেমে বলেই দুজনকে সব সময় একত্রে থাকতে হবে তা নয়। তারা চাইবেন সব সময় একত্রে থাকতে, কিন্তু কিছু সময় একা থাকলে সেই সম্পর্ক ছুটে যাবে এমন নয়। ভালো সম্পর্কে প্রত্যেকে কিছুটা সময় পাবেন একান্ত নিজের জন্য। সেটাই হওয়া উচিত।

>>পরস্পরের প্রতি বিশ্বাস রাখুন। একে অপরের প্রতি বিশ্বাস সম্পর্ককে আরও জোরালো করে। একটি সম্পর্ক শক্তিশালী রাখার জন্য এটাও খুব গুরুত্বপূর্ণ উপাদান।

>> একে অপরকে ক্ষমা করে দিন। আমরা সবাই মাঝেমধ্যে ভুল করি, এতে একে অপরকে আহত করার মতো বিষয়ও হয়। সম্পর্কে সত্যিকারের কেয়ারিং থাকলে, ভালোবাসা থাকলে অন্যজন কষ্ট পাবেন না।

>> একে অপরের স্বপ্নকে সম্মান করবেন। নিজেদেরকে আরো ভালো করতে আর লক্ষ্যে পৌঁছাতে আমাদের মোটিভেট করে স্বপ্ন। প্রিয়জনের সমর্থন পেলে সে স্থানে পৌঁছানো সহজ হয়। একই সঙ্গে যেমন হতে চাই, তেমন হতে সাহায্য করে।

>>পরস্পরকে প্রশংসা করুন। সঙ্গীর যেকোনো সাফল্যে ‌অভিনন্দন জানান। কোনো বিশেষ দিনে বা সময়ে সঙ্গীকে দারুণ দেখালে প্রশংসা করুন। সত্যিকার ভালোবাসার মানুষের কাছ থেকে প্রশংসা পেলে সেটা চিরদিন মনে থাকে। সময় যায় কিন্তু সেই স্মৃতিটুকু থেকে যায়।

>> সমস্যা যা–ই হোক, একে অপরকে সমর্থন দিন। প্রিয়জন জীবনের একটা সময়ে হয়তো কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন, তখন যেভাবে সম্ভব তার পাশে থেকে তাকে সমর্থন দেওয়া উচিত। বিপদে একে অপরের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ালে সম্পর্ক হবে মধুর আর মজবুত।

>> একে অপরকে দোষারোপ করা উচিত নয়। সংসারে একটা কিছু ঘটলে সঙ্গী একে অপরকে এ জন্য দোষারোপ করা (ব্লেম গেম) খুব খারাপ। বরং মিটমাট না হওয়া পর্যন্ত এমন করা ঠিক নয়, পরে একে অপরকে ভালোবেসে ভুলে যাবে সব।

>>নিজেরা-নিজেদের জন্য ক্যান্ডেল-লাইট ডিনার আয়োজন করতে পারেন।

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!