গুড় ও মধুতে রয়েছে আয়রন, ফসফরাস ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। এছাড়াও মধু ও গুড়ে একাধিক উপকারী উপাদান রয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক মধু না গুড়, সুস্থ থাকতে কোনটা বেশি উপকারী সে সম্পর্কে-
গুড়ের গুণ
আখ ও খেঁজুরের রস দিয়ে তৈরি করা হয় গুড়। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দিঙ্ক, সেলেনিমার ও পটাশিয়াম। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি কফ, গলাব্যথার মতো সমস্যা দূর করে ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
.png)
মধুর গুণ
জিঙ্ক, আয়োডিন, কপার, ভিটামিন বি ৫, ভিটামিন বি ৬, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, ভিটিমিন বি ১, বি ২, বি ৩-এর মতো উপাদান আছে মধুতে। এসব উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ওজন কমাতে, অনিদ্রা দূর করতে সাহায্য করে। পাকস্থলীকে সুস্থ রাখতে এর যতেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়া মধুতে থাকা নানা উপাদান হৃৎপিণ্ড ভালো রাখে ও রক্তনালীর সমস্যা দূর করে।
এখন প্রশ্ন হলো মধু নাকি গুড় বেছে নেবেন কোনটি? বিশেষজ্ঞদের মতে, মধু ও গুড় উভয়ই রক্তে শর্করা বাড়াতে পারে। তবে, চিনির বদলে মধু বা গুড় বেছে নেয়া ভালো। এতে পয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট। একান্তই একটি বেছে নিতে চাইলে মধু খেতে পারেন। গুড় ম্যাগনেসিয়াম, কপার, আয়রন সমৃদ্ধ। আর মধুতে আছে ভিটামিন বি, ভিটামিন সি ও পটাসিয়ামের মতো একাধিক উপাদান। যা নানা শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে। তাই শীতের মৌসুমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যোগ করুন মধু। কঠিন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এই উপাদান।