ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বিয়ের প্রথম রাতে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:০৩, ২২ ফেব্রুয়ারি ২০২৩
বিয়ের প্রথম রাতে ভুলেও করবেন না এই কয়েকটি কাজ
ফাইল ছবি

সম্বন্ধ করে বিয়ে হলে অসুবিধা একটাই। অল্প সময়ে মানুষটাকে সবটা জানা বা বোঝা হয়ে ওঠে না। তাই তাকে জানতে বা বুঝতে বিয়ের প্রথম রাতই কিন্তু প্রথম সিঁড়ি।

যা যা তার সম্পর্কে জানার ছিল, এতোদিন যেসব সুযোগ পাননি জানার, এখন সেসব অবশ্যই জানবেন, বুঝবেন। কিন্তু কয়েকটি বিষয়ে সাবধান থাকবেন।

>>> চেষ্টা করবেন আপনাদের নতুন সম্পর্কে আর যেন অতীত না আসে। হতেই পারে আপনারা কোনো একটি তিক্ত সময় পার হয়ে এসেছেন। তাই প্রথম দিনের ঘনিষ্ঠ মুহূর্তে অতীতের প্রসঙ্গ টেনে এনে বর্তমানকে খারাপ করবেন না।

Advertisement

>>> এতোদিন আপনারা কাছে আসার সুযোগ পাননি। এই প্রথম রাত যেদিন প্রেমের জোয়ারে ভেসে যাবেন দুইজন। তাই তার আগে এমন কোনো কথা বা মন্তব্য় করবেন না, যাতে আপনাদের সুন্দর মিষ্টি মুহূর্তগুলো নষ্ট হয়।

>>> হয়তো প্রথম রাতে একটু সমস্যা হবে। কিন্তু তা বলে দূরে সরে যাবেন না। একে অপরকে আগলে রাখুন, জড়িয়ে ধরুন, মন খুলে গল্প করুন। দেখবেন, আপনার সম্পর্ক সুন্দরের দিকে এগোচ্ছে।

সূত্র: নিউজ ১৮ 
 

ডেইলি-বাংলাদেশ/এসএ
লিংক সফলভাবে কপি হয়েছে!