ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ইফতারে আজ গ্লাস ভরুক খেজুরের শরবতে, তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:৩৭, ৮ এপ্রিল ২০২৩
ইফতারে আজ গ্লাস ভরুক খেজুরের শরবতে, তৈরির রেসিপি
ছবি: সংগৃহীত

চলছে মহিমাম্বিত রমজান মাস; সঙ্গে যোগ হয়েছে চৈত্রের তীব্র গরম। এই গরমকালে সারাদিন রোজা রাখার পর ইফতারে এক গ্লাস ঠান্ডা শরবত হলে প্রাণ জুড়িয়ে যাবে। তবে সেই শরবত হতে হবে স্বাস্থ্যকর। বাইরে থেকে কেনা কেমিক্যালযুক্ত শরবত খাওয়ার বদলে বাড়িতে তৈরি করে নিন স্বাস্থ্যকর শরবত।

খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। আমরা তাই ইফতারের শুরুতে খেজুর খেয়ে রোজা ভঙ্গ করি। তবে ইফতারে আপনি চাইলেই তৈরি করে নিতে পারেন এই খেজুরের শরবতও।

চলুন তাহলে আজ জেনে নেওয়া যাক ইফতারের জন্য খেজুরের শরবত তৈরির রেসিপি-

Advertisement

তৈরি করতে যা লাগবে

নরম খেজুর- আধা কাপ
জ্বাল দেওয়া ঘন দুধ- ১ কাপ
বাদাম কুচি- ১ চা চামচ
কিশমিশ- ১ চা চামচ
চিনি- পরিমাণমতো
পানি- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

খেজুর ভালো করে ধুয়ে নিন। এবার খেজুরের বীজ ফেলে টুকরা করে নিন। টুকরাগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। সব উপকরণ এক সঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!