ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ লাইফস্টাইল ]

গরুর গোশতের দোপেঁয়াজা, দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:২২, ১২ জুলাই ২০২৩
গরুর গোশতের দোপেঁয়াজা, দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

আমাদের প্রায় সবারই বিভিন্ন মাছের দোপেঁয়াজা খাওয়া হয়েছে। কিন্তু গরুর গোশতের দোপেঁয়াজা কখনো খেয়েছেন কি? গরম ভাত, পোলাও, খিচুড়ি, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে দারুণ সুস্বাদু লাগে এই পদটি।

বিভিন্ন উৎসবের আয়োজনেও রাখতে পারেন গরুর গোশতের দোপেঁয়াজা। চলুন তবে এবার রেসিপিটি জেনে নেওয়া যাক-

উপকরণ

গরুর গোশত- ১ কেজি
পেঁয়াজ মোটা মোটা কাটা- ২৫০ গ্রাম
কাঁচা মরিচ বড় টুকরা- ১০/১২টি
আদা বাটা- ১ টেবিল চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
এলাচ- ২ টুকরা
দারুচিনি- ২ টুকরা
তেজপাতা- ২টি
লবঙ্গ- ৪টি
গোল মরিচ- ৫/৭টি
ভিনেগার- ৩ টেবিল চামচ
তেল- আধা কাপ
লবণ- পরিমাণতো
টেস্টিং সল্ট- ১ চা চামচ।

প্রণালী

গোশত ছোট ছোট করে কেটে ধুয়ে নিন। এরপর তেল, পেঁয়াজ ও কাঁচা মরিচ ছাড়া সব উপকরণ ও সামান্য তেল মেখে ঘণ্টাখানেক রেখে দিন। হাঁড়িতে তেল গরম করে গোশত দিয়ে দিন। মৃদু আঁচে অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে পেঁয়াজ, কাঁচা মরিচ দিয়ে কষিয়ে পেঁয়াজটা নরম হয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। এবার পরিবেশন করুন।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!