ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

বরফ দিয়েই চেহারায় বয়সের ছাপ লুকানো সম্ভব

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৪:১১, ২৪ সেপ্টেম্বর ২০২৩
বরফ দিয়েই চেহারায় বয়সের ছাপ লুকানো সম্ভব
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

বাজারে পাওয়া যায় নানা ব্র্যান্ডের বাহারি ক্রিম। যা ব্যবহার করা হয় রূপচর্চার জন্য। তবে ক্রিমে থাকা রাসায়নিকের কারণে অবশ্য পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনাও থাকে। ত্বকের জেল্লা ফেরাতে তাই ঘরোয়া উপায়ের উপর ভরসা রাখাই ভালো।

আপনার হাতের কাছেই রয়েছে এমন কিছু সামগ্রী, যা ব্যবহার করতে আলাদা করে ঘরোয়া টোটকা বানানোর মতো কোনো সময় লাগে না। জেল্লাও ফেরে আবার ত্বকের ক্ষতিও হয় না। যেমন- ফ্রিজে থাকা বরফ!

বরফের ছোঁয়ায় ত্বকের ক্লান্তি তো দূর হয়ই, সঙ্গে জেল্লাও ফেরে। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন বরফের টুকরো-

Advertisement

কফির বরফ: কফি বানিয়ে ঠান্ডা করে বরফ জমিয়ে রাখুন। ত্বকে জমে থাকা ময়লা টেনে বার করার ক্ষমতা রয়েছে কফিতে। ত্বক টানটানও হবে।

গ্রিন টি বরফ: গরম জলে দু’টি গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রেতে ঢেলে জমিয়ে নিন। রোদ থেকে বাড়ি ফিরে রোজ এটি মুখে লাগাতে পারেন। বয়সের ছাপ ঠেকিয়ে রাখতে গ্রিন-টি খুব উপকারী।

অ্যালোভেরা-তুলসীর বরফ: অ্যালোভেরা তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ ময়েশ্চারাইজার। ব্রনের সমস্যা দূর করতে তুলসীপাতার গুণ অনেক। ২-৩ পাতা বেটে অ্যালোভেরার রসের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে রাখুন। সপ্তাহে ৩-৪ দিন এই বরফ মুখে ব্যবহার করুন।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!