ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

‘তেল কৈ’ খাবেন? তো দেখুন রেসিপি

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১১:২৪, ১ জুন ২০২৪
‘তেল কৈ’ খাবেন? তো দেখুন রেসিপি
ছবি: সংগৃহীত

কথায় আছে মাছে ভাতে বাঙালি। সব রকম মাছ খেতে বাঙালি ভীষণ ভালোবাসে। আর গোটা বিশ্ব বাঙালির হাতের রান্নার জাদুতে কাবু।

নিজের পরিবারের লোক তো ভালোবাসেই, পৃথিবীর সব কোনের মানুষই বাংলায় আসলে বাঙালির হাতের মাছ না খেয়ে যায় না। আমাদের প্রিয় একটি মাছ কৈ মাছ‌। এই মাছ দিয়ে মজাদার ভিন্ন এক পদ ‘তেল কৈ’ রান্না করা যায়। কি খাবেন নাকি?

তো আর দেরি না করে দেখে নিন তেল কৈ এর রেসিপিটি-

Advertisement

উপকরণ

কৈ মাছ-৫০০ গ্রাম 
সর্ষের তেল পরিমানমতো
হলুদ গুঁড়ো-২ টেবিল চামচ
মরিচ গুঁড়ো-১ চা চামচ 
গোটা জিরা-১ চা চামচ 
সাদা সর্ষে-১ চা চামচ 
পেঁয়াজ কুচি-১/২ কাপ
রসুন বাটা-১ চা চামচ
আদা বাটা-১ চা চামচ
টমেটো পেস্ট-১/২
কাঁচা মরিচ-১ টি
ফোঁড়নের জন্য গোটা জিরা-১/২ চা চামচ ও শুকনো মরিচ ১টি
ধনে পাতা কুচি পরিমাণমতো 
লবণ স্বাদমতো

প্রণালী

প্রথমে মাছ গুলোকে লবণ, হলুদ গুঁড়ো, আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে ১০ মিনিট রাখুন।

তারপর কড়াইতে বেশি করে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে মাছগুলো ভালো করে ভেজে নিন।

এবারর মিক্সীতে পিঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, টমেটো পেস্ট, মরিচ আর গোটা জিরা, সাদা সর্ষে একসঙ্গে পেস্ট করে নিন।

এবার বাকি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে একটা মিক্সার তৈরি করে নিন। কড়াইতে সর্ষের তেলের মধ্যে গোটা ফোড়ন দিয়ে গোল করে কাটা পিঁয়াজগুলো হালকা ভেজে মিক্সার ঢেলে দিন।

এবার কষানোর পর ওর মধ্যে পরিমাণমতো লবণ দিয়ে গরম পানি দিয়ে মাছগুলোকে রান্না করুন।

ঝোল ফুটে গেলে কিছুক্ষন ঢাকা দিয়ে রেখে দিন। তারপর একটি পাত্রে ঢেলে ধনেপাতা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে।

ডেইলি-বাংলাদেশ/জিআর
লিংক সফলভাবে কপি হয়েছে!