তো আসুন, জেনে নিই বাসায় সহজে ভিন্ন স্বাদের মাটন বিরিয়ানি রান্নার রেসিপিটি।
উপকরণ
.png)
২ টেবিল চামচ তেল
২টি পেঁয়াজ পাতা
১/২ কাপ পেঁয়াজ বাটা
১ চা চামচ রসুন বাটা
১ চা চামচ আদা বাটা
১ চা চামচ মরিচের গুঁড়ো
স্বাদমতো লবণ
১ চা চামচ বিরিয়ানি মসলা
৫০০ গ্রাম খাসির মাংস
১ কাপ টক দই
পোলাও এর চাল ২ কাপ
১ চা চামচ ঘি
১ চা চামচ গোলাপজল
জাফরান রং, মাওয়া, দুধ পরিমাণমতো
প্রণালী
প্রথমে একটি প্যানে তেল দিন। এরপর এতে তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়ো, লবণ ও বিরিয়ানি মসলা দিয়ে কষিয়ে নিন।
এবার খাসির মাংস ও টক দই দিয়ে ঢেকে রান্না করুন। তারপর অন্য একটি প্যানে সেদ্ধ চাল, ঘি, লবণ, গোলাপজল, জাফরান রং, রান্না করা মাংস, মাওয়া ও দুধ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন সুস্বাদু মাটন বিরিয়ানি।