ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

চিনি দেওয়া পানীয়ের বদলে যা খেতে পারেন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ১২ সেপ্টেম্বর ২০২৪
চিনি দেওয়া পানীয়ের বদলে যা খেতে পারেন
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

চিনি শরীরের জন্য ক্ষতিকর। অতিরিক্ত চিনি খাওয়া ডেকে আনতে পারে বিভিন্ন রোগব্যাধি। এমনকি যারা ডায়েট করেন, তাদেরও খাদ্যতালিকা থেকে চিনি বাদ দিতে বলা হয়। কারণ চিনি ওজন বাড়ায়। বেশি চিনি দেওয়া পানীয় অনেকেরই পছন্দ। নরম পানীয় বা প্যাকেটজাত পানীয় দেখলেই লোভ হয়। বাড়িতে শরবত বানালেও তাতে একগাদা চিনি ঢালেন অনেকেই।

মিষ্টি না হলে ফলের রসও ভালো লাগে না। চিনির প্রতি এই আসক্তি সহজে যেতে চায় না। তাই পুষ্টিবিদরা জানাচ্ছেন, বেশি চিনি দেওয়া পানীয়ের পরিবর্তে এমন কিছু খান যা পুষ্টিকর ও স্বাস্থ্যকরও।

বেশি চিনি দেওয়া শরবত খেতে ইচ্ছা হলে তার পরিবর্তে এক গ্লাস পানি খেয়ে নিন। পুষ্টিবিদদের কথায়, প্রথম প্রথম অসুবিধা হবে, তবে পরে অভ্যাস হয়ে যাবে। আবার ধরুন, মিষ্টি মিল্ক শেক খেতে ইচ্ছা হল, তার পরিবর্তে চিনি ছাড়া গ্রিন টি বা ভেষজ চা পান করুন। কালো কফিও ‘সুগার ক্রেভিং’ কমাতে পারবে।

Advertisement

বেশি চিনি দেওয়া পানীয়ের সবচেয়ে ভালো বিকল্প হতে পারে উদ্ভিদজাত দুধ। নানা ধরনের বাদাম, ওট্‌স, নারকেল ও সয়াবিন থেকে এই দুধ পাওয়া যায়। আমন্ড মিল্ক, কোকোনাট মিল্ক, ওট মিল্ক ও সয়া মিল্ক। দুধের বিকল্প খাবারের কথা বললে প্রথমেই আসে সয়া মিল্ক।

ক্যালসিয়ামে ভরপুর এবং সঙ্গে ভিটামিন ডি সমৃদ্ধ সয়া মিল্ক খেলে হজম সংক্রান্ত সমস্যা হয় না। সয়া মিল্কে ভিটামিন ডি, ক্যালসিয়াম, ভিটামিন বি১২, আয়রন থাকে। ওট্‌স বা অন্য সিড-বেসড দুধ ও দুগ্ধজাত খাবার এতটাই ফাইবারে সমৃদ্ধ হয়, যা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে পারে।

বাড়িতেও শরবত বানানোর সময়ে চিনি কম দিন। প্যাকেটজাত ফলের রসের বদলে বিভিন্ন ফল কেটে পানিতে মিশিয়ে ডিটক্স পানীয় তৈরি করে রাখতে পারেন। এতেও শরীর ভালো থাকে। ডিটক্স পানীয় খেলে শরীর থেকে দূষিত পদার্থ বেরিয়ে যায়। 

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!