বৃহস্পতিবার ‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৯’এর উদ্বোধন করেন তিনি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
.png)
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন ও সহকারী বিমান বাহিনী প্রধান রক্ষণাবেক্ষণ গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান সদরের পরিচালক ও উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিট গুলোতে একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমান বাহিনী বিভিন্ন ধরনের ফলজ, ভেষজ, কাঠ ও ছায়া প্রদানকারী বিভিন্ন জাতের গাছের চারা রোপণ করবে।
ডেইলি বাংলাদেশ/এসবি/এমআরকে