সেনাবাহিনী প্রধানের সংঙ্গে জাতিসংঘ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
জাতিসংঘের সহকারী মহাসচিব, ডিপার্টমেন্ট অব ফিল্ড সাপোর্ট, লিসা এম. ব্যুটেনহেইম এর নেতৃত্বে ৩ সদস্যের একটি উচ্চপদস্থ প্রতিনিধিদল আজ মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) সেনাসদরে সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সেসময় তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবদান, কার্যক্রম, প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলটি জাতিসংঘ মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। এ সময় প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন শান্তিরক্ষা কার্যক্রমের উপ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল হিউ ভ্যান রোজেন এবং স্ট্রাটেজিক ফোর্স জেনারেশন এন্ড ক্যাপাবিলিটি প্যানিং এর দলনেতা অ্যাডাম স্মীথ।
উল্লেখ্য, প্রতিনিধিদলটি গত ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ ডিফেন্স পিসকিপিং মিনিস্ট্রিয়াল মিটিং ২০১৭ এর প্রস্তুতিমূলক সম্মেলন এ অংশগ্রহণের জন্য বাংলাদেশে আসেন।
এছাড়াও প্রতিনিধিদলটি নৌ ও বিমানবাহিনী প্রধান এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও), এএফডি এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরবর্তীতে প্রতিনিধিদল বাংলাদেশ ইন্সটিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) পরিদর্শন করেন। সফর শেষে প্রতিনিধিদল আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ঢাকা ত্যাগ করেন।
ডেইলি বাংলাদেশ/আর কে