ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকা সফরে ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ১ সেপ্টেম্বর ২০১৯
ঢাকা সফরে ভারতের এয়ার মার্শাল আর ডি মাথুর
ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর

পাঁচ দিনের সফরে ঢাকায় এসেছেন ভারতীয় বিমান বাহিনীর ইস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং ইন চিফ, এয়ার মার্শাল আর ডি মাথুর।

রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকার ভারতীয় দূতাবাস। এয়ার মার্শালের সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী শ্রীমতী শিপ্রা মাথুর এবং একজন প্রতিনিধি রয়েছেন।

তিনি জানান, এই সফর ভারতের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা ক্ষেত্রে পারস্পরিক বিশ্বাস শক্তিশালী করতে সহায়তা করবে। এটি প্রতিবেশী দুদেশের বিমান বাহিনীর মধ্যে বিদ্যমান ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো মজবুত করবে।

Advertisement

সফরের সময় এয়ার মার্শাল আর ডি মাথুর বাংলাদেশের উচ্চপদস্থ ব্যক্তি, সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌ বাহিনী প্রধান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি এবং বিমান বাহিনীর বিভিন্ন বিমানঘাঁটি পরিদর্শন করবেন।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!