ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

আওয়াজ আসলো ‘আল্লাহু আকবার, সাহেদকে ধরে ফেলেছি’ 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৬, ১৫ জুলাই ২০২০
আওয়াজ আসলো ‘আল্লাহু আকবার, সাহেদকে ধরে ফেলেছি’ 
ছবি: সংগৃহীত

গ্রেফতারি পরোয়ানা জারির নয়দিনের মাথায় গ্রেফতার হয় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান প্রতারক সাহেদ। তাকে গ্রেফতারের ঘটনার বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

সাতক্ষীরার দেবহাটার কোমরপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, মসজিদে ফজরের নামাজ শেষ হওয়ার পরপরই তারা চিৎকার শুনতে পান। হৈ চৈ শুরু হয়ে যায়। সবাই ঘটনাস্থলে দৌড়ে যান। গিয়ে দেখেন সারাদেশে আলোচিত সেই সাহেদকে ধরে ফেলেছে র‍্যাব।

নুরুল ইসলাম বলেন, আমরা যখন নামাজ শেষ করেছি, সেই মুহূর্তেই তিনটি র‌্যাবের গাড়ি খুব গতিতে চলে গেল। ২-৩ মিনিট পরই আওয়াজ আসলো, ‘আল্লাহু আকবার, সাহেদকে ধরে ফেলেছি।’ মসজিদের মুসল্লিরা ও এলাকার বাসিন্দারা দৌড়ে ঘটনাস্থলে আসি কী ঘটেছে দেখার জন্য। গিয়ে দেখি প্রতারক শাহেদ করিমকে ধরে ফেলেছে র‌্যাব। হাতে হাতকড়া পরাচ্ছে তখন। কাছে একটি পিস্তলও পেয়েছে।

Advertisement

পরে তিনি ওই ব্রিজের পাশে একটি ছোট ড্রেন দেখিয়ে বলেন, ওইখানে একটি নর্দমার মতো রয়েছে। সেই ড্রেনের ভেতরে বোরকা পরে শুয়ে ছিলেন প্রতারক সাহেদ। এ সময় তার পরনে শার্ট, প্যান্ট ও বোরকা আর কোমরে একটি পিস্তল ছিল। পরে র‌্যাব উপস্থিত জনতার সঙ্গে কথা বলে ও ছবি তুলে তাকে এখান থেকে নিয়ে যায়।

এদিকে র‍্যাবের এডিজি অপারেশন কর্নেল তোফায়েল মোস্তফা সারোয়ার বুধবার সকালে পুরাতন বিমানবন্দরে সাংবাদিকদের জানান, ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে মোহাম্মদ সাহেদের কাছাকাছি কয়েকবার পৌঁছানো সম্ভব হলেও তাকে গ্রেফতার করা যায়নি। এছাড়া সে তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ফেলে দিয়েছিল। অবশেষে বুধবার ভোরে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে গ্রেফতার করা হয়।
 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!