ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:২৭, ৫ আগস্ট ২০২০
টেকনাফের ওসি প্রদীপকে প্রত্যাহার
প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ

কক্সবাজারে পুলিশের গুলিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের মৃত্যুর ঘটনায় টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার ওসি প্রদীপসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস হত্যা মামলা করলে এর পরিপ্রেক্ষিতে প্রত্যাহার করা হয়। 

পুলিশ সদর দফতরের এআইজি পদ মর্যাদার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, টেকনাফ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। থানার দ্বিতীয় কর্মকর্তা এবিএম দোহাকে দায়িত্ব দেয়া হয়েছে।

Advertisement

এরপর টেকনাফ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে ফোন দেয়া হলে তা ধরেন পরিদর্শক দোহা। পরে তার কাছে জানতে চাইলে তিনি বিস্তারিত কিছু জানাননি। তবে তিনি বলেন, মঙ্গলবার থেকে ওসির দায়িত্ব পালন করছি।

গত ৩১ জুলাই রাতে সিনহা নিহত হওয়ার পর থেকে সমালোচনায় রয়েছেন ওসি প্রদীপ।

ওই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/আরএ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!