ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সিনহা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে: র‌্যাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৯, ১০ আগস্ট ২০২০
সিনহা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য মিলেছে: র‌্যাব
ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের হত্যা মামলায় জেল গেটে চার আসামিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য মিলেছে বলে জানিয়েছে র‌্যাব।

সোমবার বিকেলে সদর দফতরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, মেজর (অব.) সিনহা রাশেদ হত্যায় ন্যায় বিচারের স্বার্থে শেষদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Advertisement

আশিক বিল্লাহ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে অত্যন্ত স্পর্শকাতর তথ্য দিয়েছেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর (অব.) সিনহা রাশেদের সহযোগী শিপ্রা দেবনাথ।

তিনি জানান, সিনহা নিহতের ঘটনায় সাক্ষী হিসেবে প্রথমে শিপ্রাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারপর সিফাতকে জিজ্ঞাসাবাদ করা হবে। এরইমধ্যে ৪ আসামিকে ২ দিনব্যাপী জেল গেটে জিজ্ঞাসাবাদ শেষ করেছে তদন্তকারী র‌্যাব কর্মকর্তা। সাক্ষীদের জিজ্ঞাসাবাদ শেষে অভিযুক্ত বাকি ৩ আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।

মেজর (অব.) সিনহার মৃত্যুর ঘটনায় পুলিশের বিরুদ্ধে দায়ের করা মামলায় কারাগারে থাকা ৪ আসামির ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলেও জানানো হয়।

র‌্যাব জানায়, পুলিশের করা মামলার এজাহারে সিজার লিস্টে ল্যাপটপ, ক্যামেরা ডিভাইস নেই। সিফাত, শিপ্রাকে জিজ্ঞেসাবাদের পর সংশ্লিস্ট তদন্ত কর্মকর্তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা নিজ বাহিনীর যেকোনো সদস্যকে নিয়োগ করতে পারেন।

এ সময় র‌্যাব আরো জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে কিছু বিভ্রান্তিমূলক তথ্য এসেছে। বস্তুনিষ্ঠতা, যথার্থতা, মূলঘটনা অন্যদিকে প্রবাহিত করতে পারে তাই যেকোনো তথ্য প্রকাশের পূর্বে যাচাই করার অনুরোধ জানানো হয়ছে র‌্যাবের পক্ষ থেকে।

র‌্যাব জানায়, গণমাধ্যমে প্রচারিত হওয়া ওসি প্রদীপের ফোনালাপের প্রাথমিকভাবে কিছু সত্যতা পাওয়া গেছে। আইনি পরামর্শ দাতার ফোনালাপটি যাচাই-বাছাই করে সত্যতা নিরূপণ করে ব্যবস্থা গ্রহণ করবে র‌্যাব।

 

ডেইলি-বাংলাদেশ/এসআই/এমআরকে/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!