ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দুদক কর্মকর্তার পরিচয়ে বাড়ছে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০২১
দুদক কর্মকর্তার পরিচয়ে বাড়ছে প্রতারণা
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারী পরিচয় দিয়ে প্রতারণা করছে বিভিন্ন চক্র। বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে এরূপ অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সোমবার দুদকের পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিশনের নাম ভাঙিয়ে প্রতারণায় নেমেছে এক বা একাধিক সংঘবদ্ধ প্রতারক চক্র। এসব চক্র বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ দাবি বা আদায় করছে, এমন অসংখ্য অভিযোগ পাচ্ছে কমিশন।”

Advertisement

অভিযোগকারীদের দাবি, তাদের নামে কমিশনে কল্পিত অভিযোগ রয়েছে অথবা কমিশনের বিবেচনাধীন কোনো অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার কথা বলে টেলিফোনে অথবা মোবাইল ফোনে অনৈতিক আর্থিক সুবিধা দাবি করছে।

কিন্তু বিজ্ঞপ্তিতে বলা হয়, “কমিশন অনুসন্ধান বা তদন্ত সংক্রান্ত সব ধরনের যোগাযোগ টেলিফোন বা মোবাইল ফোনে নিষিদ্ধ করেছে। কমিশনের এ সংক্রান্ত সব যোগাযোগ কেবল লিখিত পত্রের মাধ্যমেই করা হয়। টেলিফোন বা মোবাইল ফোনে অভিযুক্ত বা অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের কোনো প্রশাসনিক এবং আইনি সুযোগ নেই।”

দুদক জানায়, এসব প্রতারকদের কিছু সদস্যকে ইতোপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অনেকের বিরুদ্ধে মামলা বিচারাধীন।

সবাইকে সতর্ক থাকার পাশাপাশি প্রতারকদের সম্পর্কে তথ্য থানা অথবা র‌্যাব কার্যালয় অথবা দুদকের পরিচালক (গোয়েন্দা) মীর মো. জয়নুল আবেদীন শিবলীর মোবাইল ০১৭১১-৬৪৪৬৭৫ নম্বর এবং দুদক পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য মোবাইল নম্বর ০১৭১৬-৪৬৩২৭৬ এ জানাতে অনুরোধ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ইকেডি
লিংক সফলভাবে কপি হয়েছে!