[ জাতীয় ]
দুদক এখন যথেষ্ট ক্ষমতাশালী: ইকবাল মাহমুদ
ইকবাল মাহমুদ। ফাইল ছবি
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের নখ-দাঁত নেই, এটি এখন প্রাচীন কথা। দুদক এখন যথেষ্ট ক্ষমতাশালী।
সোমবার দুদকের প্রধান কার্যালয়ে তার বিদায়ী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
দুদকে ৫ বছরের কর্মজীবন মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, আমার চেষ্টা ছিল প্রতিষ্ঠান হিসেবে দুদককে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়া। তবে আমি তৃপ্ত নই।
.png)
ইকবাল মাহমুদ বলেন, দুদকের যে আইন আছে তাতে অনেক কিছু করা সম্ভব। তবে, সব দুর্নীতি দুদকের বিষয় বলে সাধারণ মানুষ মনে করলেও সেটি সত্য নয়।
২০১৬ সালের ১০ মার্চ দুদকের চতুর্থ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইকবাল মাহমুদ। আগামীকাল মঙ্গলবার তার মেয়াদ শেষ হবে। ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হচ্ছেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ।
বিসিএস ১৯৮১ ব্যাচের কর্মকর্তা ইকবাল মাহমুদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব থাকা অবস্থায় ২০০৮ সালের জুনে পদোন্নতি পেয়ে সচিব হন।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!